আমুদরিয়া নিউজ:রুশ তেলবাহী জাহাজ আটক হওয়ার পর গত ১৪ জুন থেকে ব্রিটেনে বন্দি রয়েছেন ভারতীয় ক্যাপ্টেন অজয় পন্থ। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তবে স্ত্রী ঋতু পন্থের দাবি, অজয়কে ‘বলির পাঁঠা’ করা হয়েছে এবং তিনি শুধু জাহাজের নির্দেশ মেনেই দায়িত্ব পালন করছিলেন। আগামী ১৫ ডিসেম্বর লন্ডনের আদালতে মামলার শুনানি শুরু হওয়ার কথা।
Total Views:
0