উৎসবের বাজারে চাকরির জোয়ার! ভারতে ফেস্টিভ হায়ারিং বাড়ল, সবচেয়ে বেশি চাহিদা কুইক-কমার্সে

আমুদরিয়া নিউজ: উৎসবের মরশুমে কেনাকাটার পাশাপাশি বাড়ছে চাকরির সুযোগও। সাম্প্রতিক নিয়োগ-তথ্য অনুযায়ী, ভারতে ফেস্টিভ হায়ারিং প্রায় ৭ শতাংশ বেড়েছে, বিশেষ করে ই-কমার্স, কুইক-কমার্স, রিটেল, লজিস্টিকস ও ডেলিভারি পরিষেবায় নিয়োগের চাহিদা বাড়ছে।

উৎসবের সময় অনলাইন অর্ডার এবং দোকানে ক্রেতার সংখ্যা বাড়ায় সংস্থাগুলির অতিরিক্ত কর্মীর প্রয়োজন হচ্ছে। কুইক-কমার্স ক্ষেত্রেই নিয়োগ বৃদ্ধির হার সবচেয়ে বেশি—প্রায় ১৮ শতাংশ। ডেলিভারি কর্মী, ওয়্যারহাউস স্টাফ, প্যাকিং কর্মী, কাস্টমার সাপোর্ট এবং বিক্রয়কর্মীর চাহিদা বেড়েছে।

শুধু বড় শহর নয়, Tier-II ও Tier-III শহরগুলিতেও উৎসবকেন্দ্রিক নিয়োগ বাড়ছে। ফলে ছোট শহরের তরুণদের জন্যও অস্থায়ী ও চুক্তিভিত্তিক কাজের সুযোগ তৈরি হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, দীপাবলি, দুর্গাপুজো ও বছরের শেষের কেনাকাটার সময় অনলাইন অর্ডার ও খুচরো বিক্রি বেড়ে যাওয়ায় সংস্থাগুলি আগেভাগেই কর্মী নিয়োগ করছে। তবে এই নিয়োগের একটি বড় অংশ seasonal বা অস্থায়ী হওয়ায় সব চাকরি দীর্ঘমেয়াদি নাও হতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *