আমুদরিয়া নিউজ: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে কয়েক কেজি পচা মুরগি ও ছাগলের মাংস উদ্ধার করল খাদ্য দফতর, পুরসভা ও পুলিশ। মাংস বাজেয়াপ্ত করে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রয়োজনে রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে খাদ্য দফতর।
Total Views:
0