আমুদরিয়া নিউজ : ভোটের দিনে অশান্তির খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে প্রস্তুত থাকবে ফ্লাইং স্কোয়াড ও স্ট্যাটিক সার্ভেলেন্স টিম। প্রতিটি দলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও একজন এসআই থাকবেন, তবে জরুরি পরিস্থিতিতে জিপিএসের মাধ্যমে জওয়ানরাই দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন।
জানা গিয়েছে, অভিজ্ঞ জওয়ানদের নিয়ে গঠিত ফ্লাইং স্কোয়াড ও স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের জন্য প্রথম দফার ভোটে নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। অশান্তিপ্রবণ জেলাগুলিতে বাড়তি নজর দেওয়া হয়েছে, যার মধ্যে মুর্শিদাবাদে সর্বাধিক—সেখানে রয়েছে ৭১টি ফ্লাইং স্কোয়াড ও ৭৪টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম।