ভোটের নিয়ম ভাঙলেই চাকরি যাবে

আমুদরিয়া নিউজ :  আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বাড়তে থাকা রাজনৈতিক উত্তাপের মধ্যে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থান নিয়েছে । আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ আধিকারিকদের জন্য জারি করেছে  কড়া নির্দেশিকা । থানার ওসি ও এসডিপিওদের স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে—ভোট সংক্রান্ত অশান্তি হলে কোনও ছাড় নেই, পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে দায় বর্তাবে সংশ্লিষ্ট আধিকারিকদের উপরই। দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে কড়া শাস্তি, এমনকি বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরও হতে পারে। পাশাপাশি বোমা বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের মতো অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে হিংসার ক্ষেত্রে ওসিকেই প্রথম দায়িত্ব নিতে হবে বলে জানিয়ে দিয়েছে  কমিশন।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *