আমুদরিয়া নিউজ: সোমবার সকালে শিলিগুড়ি কলেজের গণনাকেন্দ্রে পোস্টাল ব্যালটের ছ’টি ট্রাঙ্কের মধ্যে পাঁচটি খোলা থাকার অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। কারচুপির আশঙ্কায় তৃণমূল এজেন্টদের তীব্র বিক্ষোভে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি জটিল হয়ে উঠলে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে জানা গিয়েছে।