লখনউয়ে আগুনে ছারখার কোচিং সেন্টার

আমুদরিয়া নিউজ : লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে অধিকাংশই পড়ুয়া বলে জানা গিয়েছে। আগুন লাগার পর আতঙ্কে বহু ছাত্রছাত্রী দোতলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন এবং শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি যোগী আদিত্যনাথ-ও ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *