আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাকে বিশেষ সম্মান জানাবে বিসিসিআই

আমুদরিয়া নিউজ: আগামী ৩ জুন অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল। তার আগে হবে সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই ভারতীয় সেনাকে বিশেষ সম্মান জানাবে ক্রিকেট বোর্ড। উপস্থিত থাকবেন তিন বাহিনীর প্রধান। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া এই কথা জানিয়েছেন। তিনি বলেন, “দেশকে রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনী অপারেশন সিঁদুর-এর মাধ্যমে যে সাহসিকতা ও আত্মত্যাগ দেখিয়েছে তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড কুর্নিশ করে। তাই আমরা ঠিক করেছি আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাকে সম্মান জানাব।” জানা গিয়েছে, আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানের সময় ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানই হাজির থাকবেন। পাশাপাশি নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারির একটি অংশ ভারতীয় সেনার প্রতিনিধি ও তাঁদের পরিবারের জন্য সংরক্ষিত করছে বোর্ড।

 

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *