লিঙ্গ পরিচয় সংক্রান্ত চিকিৎসায় নতুন পদক্ষেপ

আমুদরিয়া নিউজ : NHS England-এর ‘Pathways Trial’-এ ট্রান্স কিশোর-কিশোরীদের জন্য পাবার্টি ব্লকার ব্যবহারের ক্ষেত্রে নতুন ন্যূনতম বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ট্রায়ালে অংশ নিতে ট্রান্স ছেলেদের বয়স কমপক্ষে ১১ বছর এবং ট্রান্স মেয়েদের বয়স কমপক্ষে ১২ বছর হতে হবে।

নিরাপত্তা ও অংশগ্রহণকারীদের কল্যাণ নিয়ে উদ্বেগের কারণে প্রায় ১০ মিলিয়ন পাউন্ডের এই দুই বছরের গবেষণা সাময়িক বন্ধ ছিল। সংশোধিত নিয়ম অনুযায়ী ২০২৬ সালের ১ অগস্ট থেকে ট্রায়াল শুরু হওয়ার কথা। মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি জানিয়েছে, নতুন প্রোটোকলে বয়সসীমা ও চিকিৎসা বন্ধ করার নিয়ম আরও পরিষ্কার করা হয়েছে।

ট্রায়ালে অংশগ্রহণকারীদের দীর্ঘ চিকিৎসা মূল্যায়ন, শারীরিক পরীক্ষা ও একাধিক তথ্যপত্র পূরণ করতে হবে। অভিভাবকের সম্মতি এবং চিকিৎসার ঝুঁকি ও সুবিধা সম্পর্কে বোঝাপড়া থাকা বাধ্যতামূলক বলে জানান হয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *