স্টেশনে ঘুরে বেড়াবে মোবাইল ফুড স্টল

আমুদরিয়া নিউজ : পূর্ব রেল রেলযাত্রীদের সুবিধার জন্য স্টেশনগুলিতে ভ্রাম্যমাণ ফুড স্টল চালুর পরিকল্পনা করেছে। প্রথম পর্যায়ে কলকাতা ও শিয়ালদহ রেলস্টেশনে এই পরিষেবা শুরু হবে, যেখানে নির্দিষ্ট এলাকার মধ্যে ঘুরে ঘুরে খাবার বিক্রি করা হবে। যাত্রীদের সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন খাবার পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্টল পরিচালকদের খাবারের গুণমান, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত রেলের সব নিয়ম মেনে চলতে হবে। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য স্টল পরিচালনার অনুমতি দেওয়া হবে এবং এর জন্য বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, যাত্রীদের চলাচলে কোনও বাধা সৃষ্টি না করে নির্ধারিত এলাকার মধ্যেই স্টলগুলি পরিচালনা করতে হবে। এই উদ্যোগের মাধ্যমে স্টেশনগুলিতে সহজলভ্য ও সুলভ মূল্যের খাবার পরিষেবা আরও উন্নত করার লক্ষ্য নিয়েছে পূর্ব রেল।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *