হুমকি ইমেলে চাঞ্চল্য, পাঞ্জাব-হরিয়ানায় হাই অ্যালার্ট

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের মধ্যেই পাঞ্জাব ও হরিয়ানায় একটি হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। রেললাইনে বিস্ফোরণের মাধ্যমে বড় ধরনের হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই বার্তায়। এতে হাজার হাজার মানুষের প্রাণহানির আশঙ্কার কথাও উল্লেখ রয়েছে।
ইমেলে লুধিয়ানা, অমৃতসর, ভাটিন্ডা ও ফিরোজপুরসহ একাধিক শহরের নাম রয়েছে, যেখানে হামলার পরিকল্পনার ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাঞ্জাব ও হরিয়ানা – দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের নামও টার্গেট হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরই দুই রাজ্যে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। রেলস্টেশন, রেললাইন ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরপিএফ ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।
এর আগেও বিভিন্ন সময়ে এমন হুমকি এসেছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এবারও প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছে এবং ইমেলের উৎস শনাক্তের চেষ্টা চলছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *