আমুদরিয়া নিউজ:মুখ্যমন্ত্রী স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপের আবেদন প্রতি বছর এই সময়ে শুরু হয়। সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আবেদন সম্পন্ন করতে হয়। এবছরের আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের বলা হচ্ছে অযথা দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন। আসুন জেনেনি আবেদন করতে কি কি দরকার-
স্কলারশিপের নাম মুখ্যমন্ত্রী স্কলারশিপ। প্রদানকারী দপ্তরের নাম মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল, পশ্চিমবঙ্গ সরকার| শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস। অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আর্থিক সহায়তার পরিমাণ পাওয়া যাবে ১০,০০০ টাকা। অফিসিয়াল ওয়েবসাইট টি হল cmrf.wb.gov.in।
*পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
*পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পরীক্ষায় পাস করতে হবে।
*আবেদনকারীকে রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে উচ্চমাধ্যমিক/ স্নাতক/ স্নাতকোত্তর স্তরে ক্যান্ডিডেট হতে হবে।
*শিক্ষার্থীর পরিবারের বার্ষিক মোট আয় ১,২০,০০০ টাকার বেশি হওয়া চলবে না।
*অন্য স্কলারশিপের মতো এটি প্রতিবছর রিনিউ করা যাবে না। স্কলারশিপটি মূলত যারা কম নম্বর থাকার কারণে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পান না তাদের জন্য। আবেদনকারী পড়ুয়া যেন রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্য কোনো স্কলারশিপ বা বৃত্তির সুবিধা না পান।
যেসব নথি প্রয়োজন-
*ক্লাসে ভর্তির রসিদ।
*পারিবারিক আয়ের শংসাপত্র।
*নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার কপি।
*বয়সের প্রমাণপত্র-মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
*মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আর্থিক সহায়তার আবেদন জানিয়ে নিজের স্বাক্ষর করা একটি দরখাস্ত।
*পারিবারিক মাসিক আয় উল্লেখ করে স্থানীয় এমএলএ বা এমপি কর্তৃক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া একটি রেকমেন্ডেশন লেটার।
*একটি সেলফ ডিক্লারেশন ফর্ম, যেখানে উল্লেখ থাকবে শিক্ষার্থীর বর্তমান কোর্স ও অন্য কোনো স্কলারশিপ না পাওয়ার কারণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সিলমোহর ও স্বাক্ষর এবং শিক্ষার্থীর স্বাক্ষর।