অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিতরণে উত্তেজনা

আমুদরিয়া নিউজ: তারকেশ্বরের মির্জাপুরে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বিজেপির অভিযোগ, ফর্ম বিতরণ করতে গিয়ে তৃণমূলের হামলার শিকার হন বিজেপি কর্মী সন্দীপ মালিক। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে এবং পরে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই ৬ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ মির্জাপুর এলাকায় বাড়ি বাড়ি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন সন্দীপ। অভিযোগ, দুপুর ২টো নাগাদ বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি কৃষিজমিতে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়‌।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *