আমুদরিয়া নিউজ : পশ্চিম বর্ধমানের অন্ডাল বিডিও অফিসে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে উপচে পড়া ভিড়। বাড়তে থাকা গরমের দাপটে লক্ষীর ভান্ডার, যুবশ্রী প্রকল্পের লাইনে দাঁড়িয়ে থাকা জনগণের কষ্ট লাঘব করতে অভিনব পদক্ষেপ তৃণমূল কর্মীদের। লাইনে দাঁড়ানো কয়েকশ মানুষের হাতে তুলে দিলেন জল ও গুড় -বাতাসা। চড়া রোদে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমাতেই এই পদক্ষেপ।
Total Views:
0