আমুদরিয়া নিউজ:যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষের ঘটনায় হাইকোর্টে জরুরি শুনানির আর্জি জানানো হলেও তা গ্রহণ করেনি ডিভিশন বেঞ্চ। আগের মামলার সঙ্গে এই ঘটনা না জুড়ে পৃথক মামলা করার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার রাতে জিবি মিটিংকে কেন্দ্র করে এবিভিপি, এসএফআই-সহ বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবারও উত্তপ্ত ছিল ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
Total Views:
0