মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পকে ধাক্কা

আমুদরিয়া নিউজ: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলকে হারিয়ে প্রতিনিধি পরিষদ ও সেনেটের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ডেমোক্র্যাটরা। ৩ নভেম্বরের নির্বাচনের ফল অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ২৫৫টি পেতে পারে ডেমোক্র্যাটরা। টেক্সাস, সাউথ ক্যারোলাইনা ও কানসাসের মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও জয় পেয়েছে তারা। মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার খরচ এবং ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে ভোটারদের অসন্তোষকে এই ফলের অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারালে আগামী দু’বছর আইন প্রণয়ন, সরকারি ব্যয় ও প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধীদের বাধার মুখে পড়তে পারেন ট্রাম্প।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *