তৃতীয় ভাষা নির্দেশিকা নিয়ে সিবিএসই বিতর্কে

আমুদরিয়া নিউজ :  Central Board of Secondary Education-এর নবম শ্রেণিতে বাধ্যতামূলক তৃতীয় ভাষা চালুর সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তীব্র হয়েছে। এই নতুন নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে একাংশ অভিভাবক ও পড়ুয়ারা সুপ্রিম কোর্টের  দ্বারস্থ হয়েছেন। আগামী সপ্তাহে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা যায়, জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, সিবিএসই ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে তিনটি ভাষা বাধ্যতামূলক করার নির্দেশ দেয়। ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা। যদিও দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় তৃতীয় ভাষার পরীক্ষা বাধ্যতামূলক নয়।

মামলাকারীদের দাবি, এত কম সময়ের মধ্যে নতুন ভাষা চালু করলে পড়ুয়াদের উপর অতিরিক্ত মানসিক ও শিক্ষাগত চাপ তৈরি হবে। প্রবীণ আইনজীবী মুকুল রহাতগি  আদালতে জানান, শিক্ষার্থীরা ইতিমধ্যেই পাঠ্যচাপের মধ্যে রয়েছে, তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *