আমুদরিয়া নিউজ:তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার উপলক্ষে আগামী ২০ আগস্ট তিনদিনের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২১ ও ২২ আগস্ট তাঁর সরকারি ও দলীয় কর্মসূচি রয়েছে। এই সফরে তিনি নবান্নে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিজেপির কোর কমিটি ও রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে। অন্যদিকে, দলের ভেতরে শৃঙ্খলা ফেরাতে প্রায় ১২ জনেরও বেশি জেলা সভাপতিকে সরানোর পরিকল্পনা রয়েছে রাজ্য নেতৃত্বের। এমন রাজনৈতিক ও সাংগঠনিক প্রেক্ষাপটে অমিত শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
Total Views:
0