উত্তরপ্রদেশের ধাঁচে বুলডোজার অভিযান শুরু কলকাতায়

আমুদরিয়া নিউজ : এবার উত্তরপ্রদেশের আদিত্যনাথ যোগীর পথে হাঁটালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তপসিয়ায় একটি বহুতলের চামড়া কারখানায় আগুন লেগে ২ জনের মৃত্যুর পরে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, বেআইনি কারখানা, বেআইনি বিল্ডিং হলে তা ভেঙে দেওয়া হবে। ২৩ ঘণ্টাও কাটেনি, বুধবার বিকেল থেকে ওই বহুতল ভেঙে দেওয়া শুরু করে পুলিশ-প্রশাসন। বুল়ডোজার নিয়ে বাঙার ককাজ করা হয়। আগেই বহগুতলের বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়।

টালিখোলা মসজিদের কাছে চারতলা বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। সেটির অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছিল না। আগুন নেভানোর ব্যবস্থা ছিল না।
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অবৈধ কারখানার দুজন মালিককেই গ্রেফতার করা হয়েছে। কারখানার বিদ্যুৎ সংযোগ কেটে দিতে বলেন তিনি। বিকেলেই পুলিশ এলাকা ঘিরে ফেলে বুলডোজার নিয়ে বহুতল ভাঙা শুরু করেছে। উত্তরপ্রদেশে এমনভাবে বহু বেআইনি বাড়ি ভেঙেছে সে রাজ্যের যোগী প্রশাসন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *