আমুদরিয়া নিউজ: মুখ্যসচিব মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করল আলিপুর আদালত। আদালতের নির্দেশ, মুখ্যসচিবকে ‘ভোট চোর’ বলা বা তাঁর বিরুদ্ধে মানহানিকর কোনও মন্তব্য সোশ্যাল মিডিয়া কিংবা অন্য মাধ্যমে পোস্ট বা শেয়ার করতে পারবেন না মহুয়া।
গত ৩ ও ৬ অক্টোবরের বিতর্কিত পোস্ট দু’টি আদালতের নির্দেশ হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলতে হবে তাঁকে। নিষেধাজ্ঞা স্থায়ী করা হবে না কেন, তা জানিয়ে মহুয়াকে নোটিসও দিয়েছে আদালত। আগামী ৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে ১০ কোটি টাকা মানহানির ক্ষতিপূরণ দাবি করেছেন মনোজ আগরওয়াল।
Total Views:
0