কীভাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবেন

আমুদরিয়া নিউজ: নির্বাচনের আগেই মহিলাদের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তার মধ্যে অন্যতম ছিল ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প ও সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা। সরকার পরিবর্তনের পর থেকেই মহিলাদের মধ্যে প্রশ্ন ছিল, কবে থেকে এই প্রকল্পের টাকা মিলবে এবং কীভাবে আবেদন করতে হবে। এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আবেদন পদ্ধতি ও প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রাপাল।

কারা-কারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন বা পাবেন না?

জানানো হয়েছে, যাঁরা আগে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সুবিধা পেতেন, তাঁরা সকলেই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আসবেন। তবে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের ক্ষেত্রে নাগরিকত্ব ও তথ্য যাচাই করা হবে। মৃত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি, রোহিঙ্গা বা বাংলাদেশি নাগরিকরা অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য নন বলেও স্পষ্ট জানানো হয়েছে। যদিও যাঁরা ট্রাইবুন্যালে আবেদন করেছেন বা সিএএ-র জন্য আবেদন করেছেন, তাঁরা আপাতত এই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *