আমুদরিয়া নিউজ: বিশ্ববিখ্যাত কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস (BTS)-এর সর্বকনিষ্ঠ সদস্য জংকুক (Jungkook)-এর জন্মদিনে বিশ্বজুড়ে মেতে উঠেছেন তাঁর ভক্তরা, যারা নিজেদের ‘আর্মি’ (ARMY) বলে পরিচয় দেন। কোরিয়ান সময় অনুযায়ী ১ সেপ্টেম্বর মধ্যরাত ছোঁয়ার সাথে সাথেই ভক্তরা তাদের প্রিয় তারকার ২৯ তম জন্মদিনের উদযাপনে মেতে ওঠেন।বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ঝড় তুলেছেন।
প্রিয় গায়কের প্রতি ভালোবাসা জানাতে তারা নানামুখী উদ্যোগ নিয়েছেন: জংকুকের জন্মদিন শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই টুইটারের বিশ্বব্যাপী সেরা ৩০টি ট্রেন্ডিং টপিকের অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে ছিল জংকুক-সংক্রান্ত হ্যাশট্যাগ। এর মধ্যে #HappyBirthdayJungkook, #GoldenJungkookDay, #HappyJungkookDay এবং #1stSeptemberMiracle অন্যতম।
ভক্তরা প্রিয় তারকার সম্মানে ভিডিও ট্রিবিউট, ফ্যান-আর্ট শেয়ারিং, দাতব্য অনুষ্ঠান বা চ্যারিটি ইভেন্টের আয়োজন করেছেন। এমনকি জংকুকের জন্মদিনের আমেজে সাজিয়ে তোলা হয়েছে পুরো সাবওয়ে বা পাতাল রেললাইনও।
এক ভক্ত টুইটারে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “আমাদের গোল্ডেন মাকনে-কে (দলের সর্বকনিষ্ঠ সদস্য) জন্মদিনের অনেক শুভেচ্ছা! তুমি আমাদের যে অনুপ্রেরণা, দয়া এবং আনন্দ দাও, তার জন্য ধন্যবাদ।” অন্য এক ভক্ত লিখেছেন, “জেওন জংকুক এমন একজন মানুষ যিনি জন্ম নিয়েছেন অসাধারণ প্রতিভা, সাফল্য ও এক দয়ালু হৃদয় নিয়ে। তিনি না থাকলে এই পৃথিবী এতটা সুন্দর হতো না।”বিশ্বজুড়ে ভক্তদের এই উন্মাদনা আরও একবার প্রমাণ করল কেন বিটিএস এবং জংকুক বর্তমান প্রজন্মের তরুণদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছেন।
বিটিএস ভক্তদের বিশ্বজুড়ে উল্লাস: জংকুকের জন্মদিনে মেতেছে ‘আর্মি’
Total Views:
0
Leave a Comment