আমুদরিয়া নিউজ: ফিলিস্তিনপন্থী র্যাপার ম্যাকলমোরকে এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়ায় বিশ্বখ্যাত এই সঙ্গীত সফর বড়সড় সংকটে পড়েছে। মঞ্চে ফিলিস্তিনের সমর্থনে বার্তা দেওয়ার পর ম্যাকলমোরকে বাদ দেওয়া হলে, তাঁর সমর্থনে এড শিরানের সফরের বাকি সমস্ত উদ্বোধনী পারফর্মারও একযোগে শো ছেড়ে বেরিয়ে যান।
এই ঘটনার পর এড শিরানের কনসার্টের টিকিট ক্রেতারা চরম দ্বন্দ্বে পড়েছেন। অনেকেই ইজরায়েল-গাজা বিতর্ক ও রাজনৈতিক কারণে শো বয়কটের ডাক দিয়েছেন, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকায় টিকিটের দাম হু হু করে কমে গেছে। শিরান জানিয়েছেন যে তিনি ইজরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে ব্যথিত, কিন্তু কনসার্টকে তিনি কোনো রাজনৈতিক মঞ্চ বানাতে চান না। অন্যদিকে ভক্তরা টিকিট বাতিলের দাবি তুলেছেন, কারণ তাঁরা যে পূর্ণাঙ্গ শো-এর জন্য টাকা দিয়েছিলেন, তা আর হচ্ছে না।