আদালতের নির্দেশ সত্ত্বেও ভোট দিতে পারলেন না নন্দলাল বসুর নাতি

আমুদরিয়া নিউজ : বোলপুরে ভোটের দিন চরম ভোগান্তির শিকার হলেন বিশিষ্ট শিল্পী নন্দলাল বসু-র নাতি সুপ্রবুদ্ধ সেন ও তাঁর স্ত্রী দীপা সেন। বৃহস্পতিবার ভোট দিতে বুথে গিয়েও শেষ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি এই প্রবীণ দম্পতি।

অভিযোগ, বুথে গিয়ে তাঁরা জানতে পারেন ভোটার তালিকায় তাঁদের নাম নেই। যদিও তাঁদের কাছে সুপ্রিম কোর্টের নির্দেশের কপি ছিল, তবুও কর্তব্যরত আধিকারিকরা সিউড়ির জেলাশাসকের দফতর থেকে লিখিত অনুমতি আনতে বলেন। শারীরিক অসুস্থতার কারণে তা সম্ভব না হওয়ায় ভোট না দিয়েই ফিরে যেতে বাধ্য হন তাঁরা।

জানা যায়, এসআইআর প্রক্রিয়ায় তাঁদের নাম বাদ পড়েছিল। পরে ট্রাইবুনালে আবেদন এবং আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ভোট দিতে পারলেন না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *