আমুদরিয়া নিউজ: বাংলাদেশের মতো ভারতে ক্ষমতার পালাবদল ঘটাতে চায় কংগ্রেস, এমনই অভিযোগ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার লখনউয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে প্রতিবাদের আড়ালে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলিকে দুর্বল করে সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে কংগ্রেস।
রাজনাথের অভিযোগ, কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল। রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, গণতন্ত্রের নামে কেউ সহিংসতার আশ্রয় নিতে পারে না। তাঁর দাবি, রাহুল বাধা সৃষ্টি ও বিশৃঙ্খলার রাজনীতি করছেন।
Total Views:
0