ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার ইডি আধিকারিক

আমুদরিয়া নিউজ: ব্যবসায়ীর কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ওড়িশায় ইডির এক ডেপুটি ডিরেক্টরকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম  চিন্তন রঘুবংশী। জানা গিয়েছে, একটি মামলা তুলে নেওয়ার কথা বলে ওড়িশা ইডির ডেপুটি ডিরেক্টর চিন্তন রঘুবংশী পাথর খাদানের ব্যবসায়ী রতিকান্ত রাউতের কাছে পাঁচ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। গোটা বিষয়টি নিয়ে সিবিআইয়ের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। প্রথম কিস্তির টাকা নেওয়ার আগে ফাঁদ পাতে সিবিআই। সেই ফাঁদে পড়ে ২০ লক্ষ টাকা-সহ হাতেনাতে ধরা পড়ে ওই ইডি আধিকারিক।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *