ছয় বছর পর ফের আইসিসি ব়্যাঙ্কিংয়ে শীর্ষে স্মৃতি

আমুদরিয়া নিউজ: ২০১৯ সালে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে ছিলেন। ছয় বছর পর ফের শীর্ষস্থান দখল করলেন টিম ইন্ডিয়ার বাঁহাতি ওপেনার স্মৃতি মন্ধানা। মঙ্গলবার আইসিসি সর্বশেষ যে মহিলাদের ওয়ানডে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে সরিয়ে স্মৃতি ফের শীর্ষস্থান পেয়েছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭২৭। সেরা দশে মন্ধনা ছাড়া ভারতের আর কোনও ব্যাটার নেই। জেমিমা রডরিগেজ রয়েছেন ১৫ নম্বরে। হরমনপ্রীত কৌর রয়েছেন মেয়েদের ওয়ান ডে ব্যাটারদের তালিকার ১৬ নম্বরে। গত বছর থেকেই দুর্দান্ত ফর্মে স্মৃতি। ২০২৪ সালে চারটি সেঞ্চুরি-সহ করেছিলেন ৭৯৪ রান। সম্প্রতি শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজেও ভালো ফর্মে ছিলেন স্মৃতি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *