আমুদরিয়া নিউজ: শরতের দোরগোড়ায় দাঁড়িয়েও বর্ষার মেঘ যেন এখনও বিদায় নিতে নারাজ। বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে আজও রাজ্যের আকাশে মেঘের আনাগোনা। কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে আজও ভেজা আবহাওয়ার আবেশ বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। গতকাল শিলিগুড়িতে প্রায় ৩০.৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে, ফলে পাহাড়-সমতলের বাতাসে এখনও রয়েছে বর্ষার সোঁদা গন্ধ। আজ দার্জিলিং-এর সর্বোচ্চ তাপমাত্রা ২৩°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬°C, কালিম্পং-এর সর্বোচ্চ তাপমাত্রা ২৪°C এবং সর্বনিম্ন ১৭°C, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭°C এবং সর্বনিম্ন ২৬°C, কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিম্ন ২৭°C, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিম্ন ২৬°C, মালদার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭°C এবং সর্বনিম্ন ২৮°C কাছাকাছি থাকতে পারে বলে জানা গেছে।
দক্ষিণবঙ্গেও মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬°C এবং সর্বনিম্ন ২৭.৫°C, হাওড়া ও হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৫°C এবং সর্বনিম্ন ২৭°C, উত্তর ও দক্ষিণ ২৪°C পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিম্ন ২৭°C, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫°C এবং সর্বনিম্ন ২৬°C, ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫°C এবং সর্বনিম্ন ২৫°C, পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩°C এবং সর্বনিম্ন ২৫.০°C, বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৫°C এবং সর্বনিম্ন ২৫°C, পূর্ব ও পশ্চিম বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিম্ন ২৬°C, বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭°C এবং সর্বনিম্ন ২৬.৩°C, নদিয়া ও মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিম্ন ২৬°C কাছাকাছি থাকার পূর্বাভাস রয়েছে।
সব মিলিয়ে শরতের সাদা মেঘের বদলে আজও বাংলার আকাশে বর্ষার শেষ অধ্যায়। কখনও মেঘের আড়ালে সূর্য, কখনও বৃষ্টির নরম পরশ—এই মেঘ-বৃষ্টির দোলাচলেই কাটবে আজকের দিন। তাই পথে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, আর আকাশের বদলানো মেজাজের দিকে রাখুন একটু নজর।