খালি গা, হেলমেট ছাড়াই স্পিতি ভ্যালিতে বাইক চালাচ্ছেন সোনু!

আমুদরিয়া নিউজ: কোভিডকালে জনহিতকর কাজের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা সোনু সুদ। পথ নিরাপত্তার খাতিরে ‘সেফ ড্রাইভ’-এর প্রচারও করেন তিনি। সেই সোনু কিনা হিমাচলপ্রদেশের স্পিতি ভ্যালিতে খালি গায়ে বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন? সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হিমাচলের স্পিতি ভ্যালিতে মোটরবাইক নিয়ে ভ্রমণে বেরিয়েছেন সোনু। শরীরের উপরিভাগে কোনও পোশাক নেই, নিম্নাঙ্গে শর্ট প্যান্ট এবং জুতো। চোখে রয়েছে রোদচশমা। কিন্তু মাথায় নেই হেলমেট। সোনুর এই ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশ্ন। যিনি নিজে পথ নিরাপত্তা, ‘সেফ ড্রাইভ’-এর প্রচার করেন, তিনি এমন কাণ্ড ঘটালেন কী ভাবে? ভিডিওটিতে লাহুল-স্পিতি পুলিশকে ট্যাগ করে অভিনেতার বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন অনেকে।  লাহুল-স্পিতির পুলিশ সুপার (এসপি) ইলমা আফরোজ জানান,  ভিডিওটি ২০২৩ সালের। ভিডিওর সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। এই ভিডিওর এক্ষেত্রে আইনি যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *