আবারও ফিরছে ‘শক্তিমান’, এবার নতুন মাধ্যমে অভিনেতা মুকেশ খান্না

আমুদরিয়া নিউজ: নয়ের দশকে ছোটপর্দায় ঝড় তুলেছিল মুকেশ খান্নার ‘শক্তিমান’ ধারাবাহিকটি। অভিনেতা মুকেশ খান্নার ভক্ত হয়ে উঠেছিল শিশু থেকে বৃদ্ধ। তিনি ভারতের প্রথম সুপারহিরো। আবারও ফিরছে সেই জনপ্রিয় অনুষ্ঠান। ‘শক্তিমান’ সেই মুকেশ খান্নাই। তবে এবার টিভির পর্দায় নয়। অন্য ফরম্যাটে তাঁকে পাবেন তাঁর অনুরাগীরা। এবার পকেট এফএমের নতুন অডিয়ো সিরিজে আসছে ‘শক্তিমান’। কন্ঠ দেবেন মুকেশ খান্না নিজেই। নতুন কাজ ২০২৭ সালের মধ্যে ফের নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে চান মুকেশ। ভীষ্ম ইন্টারন্যাশনালের সঙ্গে অভিনেতার যৌথ উদ্যোগে হতে চলেছে এই অনুষ্ঠান। নতুন অ্যাডভেঞ্চারের মোড়কে নতুন গল্প বলবে ‘শক্তিমান’-এর নতুন অডিয়ো সিরিজ। ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত চলেছিল ‘শক্তিমান’।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *