নিম্নচাপের প্রভাবে বদলাবে বাংলার আবহাওয়া

আমুদরিয়া নিউজ:

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারও মেঘলা থাকবে বাংলার আকাশ। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। পাহাড়ে কমতে পারে দৃশ্যমানতা, থাকছে ভূমিধসের আশঙ্কাও।শিলিগুড়িতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। কালিম্পংয়ে ২৫ ও ১৯, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৩০ ও ২৫, কোচবিহারে ৩১ ও ২৫ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সর্বোচ্চ ৩২ এবং সর্বনিম্ন ২৬, আর মালদহে সর্বোচ্চ ৩৩ ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গেও কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় সর্বোচ্চ ৩৪ এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকতে পারে। হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি। উত্তর ২৪ পরগনায় ৩৩, দক্ষিণ ২৪ পরগনা ও পুরুলিয়ায় ৩২ ডিগ্রি এবং বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির কাছাকাছি।

সব মিলিয়ে, নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই থাকছে। পাহাড়ি এলাকায় যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *