আমুদরিয়া নিউজ: আসামের নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে ১১০০-র বেশি পরিবারকে উচ্ছেদ করেছে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্তদের অধিকাংশই বাঙালি মুসলিম বলে দাবি সংখ্যালঘু সংগঠনগুলির। নগাঁওয়ের লুতুমারি লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে সবচেয়ে বড় অভিযান চালানো হয়। অভিযোগ, অভিযানে একাধিক মসজিদও ভেঙে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রশাসনের পদক্ষেপকে রাজ্যের উন্নয়নের অংশ বলে উল্লেখ করেছেন। অন্য দিকে, অল আসাম মাইনরিটিজ স্টুডেন্টস ইউনিয়ন উচ্ছেদে বৈষম্যের অভিযোগ তুলেছে। সংগঠনটির দাবি, ওই এলাকার বহু পরিবারকে ১৯৭৩ সালে সরকারই সাময়িকভাবে পুনর্বাসিত করেছিল। বনাঞ্চলের বাসিন্দাদের একাংশের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন।
Total Views:
0