আমুদরিয়া নিউজ:কঙ্গোয় ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি হিসাবে, এখনও পর্যন্ত ৫ হাজার ৫১৫ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৬৪২ জনের। ইতুরি ও নর্থ কিভু প্রদেশে নতুন করে ৫১ জন আক্রান্ত হয়েছেন।
সংঘাত, বাস্তুচ্যুতি ও স্বাস্থ্যকেন্দ্রে হামলার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সংক্রমিত স্বাস্থ্যকর্মীদের সংখ্যাও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত চিকিৎসা ও টিকাকরণ বাড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Total Views:
0