নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের হাইকমিশনারের, উপহার দিলেন মিষ্টি-শাড়ি

আমুদরিয়া নিউজ:  তিন দিনের সফরে রবিবার রাতে কলকাতায় এসেছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার এম রিয়াজ় হামিদুল্লা। সোমবার বিকেল ৫টা নাগাদ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি। হামিদুল্লার সঙ্গে ছিলেন কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ আসরাফুল শিকদার। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থও উপস্থিত ছিলেন সাক্ষাতের সময়ে। বাংলাদেশের কূটনীতিকেরা উপহার হিসাবে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন বাংলাদেশের মিষ্টি এবং শাড়ি। বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে কী নিয়ে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। বাংলাদেশি হাই কমিশনারও কোনও প্রতিক্রিয়া দেননি। যদিও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আসরাফুল এই আলাপচারিতাকে ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসাবেই ব্যাখ্যা করছেন। ৯ বছর পর বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এর আগে ২০১৬ সালে তৎকালীন হাইকমিশনার মোয়াজ্জেম আলির সঙ্গে বৈঠক করেছিলেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *