আমুদরিয়া নিউজ: রাজ্যে ২৬টি নির্বাচনী মামলা এখনও আদালতে বিচারাধীন। মামলাগুলির কারণে বহু ইভিএম ও নির্বাচনী সিসিটিভি ফুটেজ সংরক্ষিত থাকায় পুরসভা নির্বাচনের প্রস্তুতিতে সমস্যায় পড়েছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিষয়টি জানিয়ে মামলাগুলির দ্রুত নিষ্পত্তির আবেদন করেছে কমিশন। আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে।
Total Views:
0