এবার মমতার বই পড়বে স্কুল পড়ুয়ারাও!

আমুদরিয়া নিউজ:  এবার থেকে মুখ্যমন্ত্রীর লেখা বই পড়বে স্কুল পড়ুয়ারাও। রাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। এমনই নির্দেশ শিক্ষা দপ্তরের। শিক্ষা দপ্তর সূত্রে খবর, ৫১৫টি বই স্কুলকে কিনে রাখতে হবে গ্রন্থাগারে। এই ৫১৫টি বইয়ের মধ্যে ১৯টি বই মুখ্যমন্ত্রীর। স্কুলে-স্কুলে পৌঁছল সেই তালিকাও। প্রথমে মমতার লেখা বই পৌঁছবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, শিলিগুড়ি, উত্তর দিনাজপুরে। দ্বিতীয় সেট পৌঁছবে, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়ার স্কুলগুলিতে। তৃতীয় সেট পৌঁছবে, হুগলি, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে। এরপর চতুর্থ সেট পৌঁছবে, ব্যারাকপুর, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায়। সব শেষে বই পৌঁছবে, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে। রাজ্যের প্রশাসনিক প্রধান হওয়ার পাশাপাশি গান লেখা, বই লেখা থেকে ছবি আঁকা সবটাই করেন মুখ্যমন্ত্রী। ছোটদের জন্য কবিতা লেখা থেকে শুরু করে বড়দের গল্প, সব লিখেছেন তিনি। প্রতিবছর কলকাতা বইমেলাতে মুখ্যমন্ত্রীর লেখা বই প্রকাশিতও হয়। এবার সেই বই পড়বে রাজ্যের পড়ুয়ারা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *