ক্যানসার আক্রান্ত বৃদ্ধাকে আবর্জনার স্তূপে ফেলে গেল নাতি! অমানবিক ঘটনা মুম্বইয়ে

আমুদরিয়া নিউজ: মারণরোগ ক্যান্সার ধরা পড়ায় বৃদ্ধাকে আবর্জনার স্তূপে ফেলে গেল নিজের নাতি! ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আরে কলোনিতে। জানা গিয়েছে, যশোদা গায়কোয়াড় নামে ৬০ বছর বয়সি ওই বৃদ্ধাকে শনিবার মুম্বইয়ের আরে কলোনির একটি আবর্জনার স্তূপের মাঝে পড়ে থাকতে দেখা যায়। ওই বৃদ্ধার শরীর খুবই দুর্বল ছিল। এক পথচারী তাঁকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনিই খবর দেন পুলিশে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যশোদাদেবীকে উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন, তাঁর নাতিই তাঁকে সেখানে ফেলে রেখে গিয়েছেন! এর পরেই বৃদ্ধার বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। যশোদা তাঁর পরিবারের দুটি ঠিকানা জানিয়েছে পুলিশকে। সেই সূত্র ধরেই শুরু হয়েছে তাঁর পরিবার পরিজনদের খোঁজে তল্লাশি।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *