আমুদরিয়া নিউজ: ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২৫০ ফুট উঁচু বিশাল “বিজয় তোরণ” নির্মাণের পরিকল্পনায় সাময়িক স্থগিতাদেশ জারি করেছেন ফেডারেল বিচারক তানিয়া চুটকান। একটি ফেডারেল এজেন্সির পক্ষ থেকে এই ঐতিহাসিক প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ডিস্ট্রিক্ট কোর্টের এই নির্দেশ আসে। মূলত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এই তোরণ নির্মাণে কংগ্রেসের নির্দিষ্ট অনুমোদন না নেওয়ার অভিযোগ তুলে আদালতে মামলা করা হয়।
ট্রাম্পের বিরোধীদের দাবি, এই বিশাল কাঠামোটি বিখ্যাত আর্লিংটন ন্যাশনাল সেমেট্রি এবং লিঙ্কন মেমোরিয়ালের ঐতিহাসিক দৃশ্যপটকে পুরোপুরি আড়াল করে দেবে। তাছাড়া এই তোরণে ড্রোন ও স্নাইপার রাখার যে সামরিক পরিকল্পনা ট্রাম্প করেছেন, তা নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আপাতত আদালতের এই নিষেধাজ্ঞার কারণে কাজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ট্রাম্পের স্বপ্নের তোরণ প্রকল্প।