বন্ধুত্বপূর্ণ কথাবার্তার আড়ালে হামলা

আমুদরিয়া নিউজ :  শিলিগুড়ির ভক্তিনগর থানার এলাকায় টাকার লেনদেনকে কেন্দ্র করে মারধর ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, গত ১৭ মে রাতে সেবক রোডের ভেগা সার্কেল মলের কাছে বাপ্পী বর্মন নামে এক যুবক অমলেশ সরকারকে কথাবার্তার জন্য ডেকে পাঠান। সেখানে টাকার হিসাব নিয়ে বচসার জেরে বাপ্পী ও তাঁর সঙ্গীরা অমলেশের উপর হামলা চালায় এবং তাঁর গাড়ি ছিনিয়ে নেয় বলে অভিযোগ।

ঘটনার পর অমলেশকে র‍্যাপিডো বাইকে করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। পাশাপাশি, টাকা মেটানো না হলে আরও খারাপ পরিণতির হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ভক্তিনগর থানার পুলিশ দ্রুত তদন্তে নামে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *