রাস্তার কুকুর নিয়ে কড়া সুপ্রিম কোর্ট

আমুদরিয়া নিউজ :  রাস্তার কুকুরের আক্রমণে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ায় সুপ্রিম কোর্ট ফের কড়া অবস্থান নিল। আদালত জানিয়ে দিয়েছে, গত বছরের নভেম্বর মাসে দেওয়া নির্দেশই বহাল থাকবে। সেই নির্দেশ অনুযায়ী, জনবহুল এলাকা থেকে পথকুকুর সরাতে হবে এবং নির্বীজকরণের পর তাদের আগের জায়গায় ফিরিয়ে দেওয়া যাবে না।পশু-অধিকার কর্মীদের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে বিচারপতিদের বেঞ্চ জানায়, মানুষের নিরাপত্তা সর্বাগ্রে গুরুত্ব পাবে। আদালতের মতে, পথকুকুরের অতিরিক্ত উপস্থিতি উদ্বেগজনক এবং এ নিয়ে আর উদাসীন থাকা চলবে না।

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *