মন্দিরে ভিআইপি প্রথা বন্ধের ঘোষণা

আমুদরিয়া নিউজ :  নৈহাটির বড়মা মন্দিরের পরিচালন ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। উপনির্বাচনে জয়ের পর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় মন্দিরের পুরনো পরিচালন কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেন। ট্রাস্টি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত দৈনন্দিন দায়িত্ব বিদায়ী কমিটির সম্পাদক সামলাবেন।

এর পাশাপাশি মন্দিরে দীর্ঘদিন ধরে চলা ‘ভিআইপি সংস্কৃতি’ও বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। এখন থেকে কোনো বিশেষ ব্যক্তি বা প্রভাবশালীর জন্য আলাদা দর্শন বা বিশেষ সুবিধা থাকবে না। সবাইকে সাধারণ পুণ্যার্থীদের মতো লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হবে। শুধু সাংবিধানিক পদাধিকারী ও বিশেষ নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিরাই সীমিত ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *