ভারতীয় অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে: জানালেন আতিফ আসলাম

I am in touch with Indian fans, says Atif Aslam.

আমুদরিয়া নিউজ:ইউটিউবের একটি টক শোয়ে আতিফ জানান, ২০১৬ সালের উরি ও ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর পাকিস্তানি শিল্পীদের ওপর ভারতে কাজ করার নিষেধাজ্ঞা জারি হয়। যদিও ভারতে গাইতে না পারার কোনো আক্ষেপ তাঁর নেই। তবে ভারতীয় শ্রোতাদের তিনি ভীষণ মিস করেন। তিনি জানিয়েছেন,ভারতীয় অনুরাগীদের সঙ্গে তার যোগাযোগ অটুট রয়েছে। এই নিষেধাজ্ঞাকে ইতিবাচকভাবে নিয়ে তিনি নিজের গান তৈরির কাজে আরও মন দিতে পেরেছেন এবং এজন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *