মণিপুরে ফের গুলিবর্ষণ, যাত্রীবাহী গাড়িতে হামলা! নিহত ৪

আমুদরিয়া নিউজ: মণিপুরের উখরুল জেলায় যাত্রীবাহী দুটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাল সশস্ত্র দুষ্কৃতীরা। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে জাতীয় সড়ক-২০২-এর নিউ হেভেন এলাকায় এই হামলায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তাঁর ছেলে এবং এক ভাই-বোন।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, সেনা ও নিরাপত্তারক্ষীরা। হামলাকারীদের খোঁজে আশপাশের পাহাড়ি এলাকায় তল্লাশি শুরু হয়েছে। তবে শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে জাতিগত সংঘাত চলছে। পরপর হিংসার ঘটনায় রাজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *