আমুদরিয়া নিউজ:অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে গেরুয়া রং করার প্রতিবাদের পর অবশেষে তা সাদা রঙে বদলে দিলেন শিল্পী ও কলাকুশলীরা। গত জুলাই মাসে ঐতিহ্যবাহী এই ভবনের টিকিট কাউন্টারে গেরুয়া রং ও ব্যানার লাগানোর ঘটনায় তীব্র অসন্তোষ দানা বেঁধেছিল। প্রশাসনের আশ্বাসের পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার হেস্টিংস থানা পুলিশের উপস্থিতিতে তাঁরা নিজেরাই ভবনটির টিকিট কাউন্টার সাদা রঙে রাঙিয়ে দেন।
Total Views:
0