আমুদরিয়া নিউজ: বাঙালির কাছে ইলিশ শুধু মাছ নয়, আবেগের প্রতীক। বাজারে এখন ইলিশের ভিড় বাড়লেও অনেকেই বুঝতে পারেন না কোন ইলিশ সবচেয়ে সুস্বাদু। নদীর ইলিশ সাধারণত বেঁটেখাটো, বেশি চকচকে ও স্বাদে উন্নত, আর সমুদ্রের ইলিশ তুলনায় লম্বা ও কম উজ্জ্বল।
স্বাদের দিক থেকে বড় ইলিশ ভালো হলেও সবচেয়ে আদর্শ ও সুস্বাদু ধরা হয় প্রায় ১ থেকে ১.২৫ কেজি ওজনের ইলিশকে। তাই ইলিশ কেনার সময় সাইজ নয়, সঠিক ওজন ও গঠন দেখে কিনলেই ভালো স্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। ছ্য