গরমে ঠান্ডা কফির মজা এবার ঘরেই

আমুদরিয়া নিউজ : গরমের দিনে এক গ্লাস ঠান্ডা কোল্ড কফি শরীর ও মনকে মুহূর্তে সতেজ করে তোলে। খুব সাধারণ কিছু উপকরণ ব্যবহার করেই বাড়িতে সহজে তৈরি করা যায় ক্যাফে-স্টাইল কোল্ড কফি।

তিনটি জনপ্রিয় কোল্ড কফির রেসিপি তুলে ধরা হল  —ক্লাসিক কোল্ড কফি, মোচা ফ্র্যাপুচিনো এবং ক্যারামেল ফ্র্যাপুচিনো। ক্লাসিক কোল্ড কফি তৈরি হয় ঠান্ডা দুধ, কফি, চিনি ও বরফ ব্লেন্ড করে। মোচা ফ্র্যাপুচিনোতে কফির সঙ্গে যোগ হয় চকোলেট সিরাপ বা কোকো, যা পানীয়টিকে আরও রিচ ও সুস্বাদু করে তোলে। অন্যদিকে ক্যারামেল ফ্র্যাপুচিনো মিষ্টি ও ক্রিমি স্বাদের জন্য বিশেষ জনপ্রিয়।

প্রতিটি রেসিপিতেই সব উপকরণ ব্লেন্ড করে ফোমি টেক্সচার তৈরি করতে হয়। পরিবেশনের সময় চকোলেট বা ক্যারামেল সস দিয়ে সাজালে পানীয়টি আরও আকর্ষণীয় দেখায়। এছাড়া ভ্যানিলা আইসক্রিম বা চিনির সিরাপ ব্যবহার করলে কোল্ড কফির স্বাদ ও ক্রিমিনেস আরও বেড়ে যায়।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *