আমুদরিয়া নিউজ: দীর্ঘদিনের সঙ্গী, মডেল ও ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজের সাথে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের উপকূলীয় শহর কাসকাইসে ১১ আগস্ট এক ঘরোয়া সিভিল ম্যারেজের মাধ্যমে তারা এই শুভ কাজ সম্পন্ন করেন।বিয়ের পর রোনালদো তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাদের দুজনের হাতে বিয়ের আংটি দেখা যাচ্ছে। মাত্র ৩০ মিনিটে ওই ছবিতে ৩০ লক্ষেরও বেশি লাইক পড়ে। পর্তুগিজ সংবাদমাধ্যম একে ‘বছরের সেরা বিয়ে’ হিসেবে আখ্যা দিয়েছে, যেখানে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল। ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচির দোকানে তাদের প্রথম দেখা হয়েছিল, যখন রোনালদো রিয়াল মাদ্রিদে খেলতেন।
Total Views:
0