পুকুরে পড়ে গৃহবধূর মৃত্যু কেষ্টপুরে

Kestopur Tragedy: Woman Drowns After Vehicle Falls into Water Body

আমুদরিয়া নিউজ:গাড়ি চালানো শিখতে গিয়ে ব্রেকের বদলে ভুল করে অ্যাক্সিলারেটরে চাপ দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। বুধবার সকালে কেষ্টপুরের প্রফুল্ল কানন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতার নাম সুমিত্রা দাস।

আগামী ২২ আগস্ট ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা থাকায় এদিন সকালে নতুন গাড়িটি নিয়ে অনুশীলনে বের হয়েছিলেন তিনি। গাড়ি চালানোর সময় আতঙ্কিত হয়ে ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ দেওয়ায় গাড়িটি সোজা রাস্তার পাশের গভীর পুকুরে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *