রাজ্য বাজেট ঘিরে নজর দু’টি প্রশ্নে

আমুদরিয়া নিউজ : আজ রাজ্য বাজেট। তবে এ বছর বাজেট ঘিরে সাধারণ মানুষের কৌতূহল মূলত দু’টি প্রশ্নেই সীমাবদ্ধ—লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কতটা বাড়বে এবং মহার্ঘ ভাতা (ডিএ) কত শতাংশ বাড়ানো হবে। বাজেটের আগের কয়েক দিন ধরেই এই দু’টি প্রশ্নই বারবার উঠে এসেছে বাংলার হাটে–বাজারে, চায়ের দোকানে। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হচ্ছে না। সরকারের বর্তমান মেয়াদ রয়েছে মধ্য মে পর্যন্ত। সেই সময় পর্যন্ত সরকারের খরচ চালানোর জন্য বৃহস্পতিবার ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *