পুলিশকর্তাকে অশ্রাব্য গালিগালাজ, চাপে পড়ে ক্ষমা চাইলেন কেষ্ট

আমুদরিয়া নিউজ: বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য গালিগালাজ এবং হুমকির ঘটনায় ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ সামাজিক মাধ্যমে একটি অডিও ভাইরাল হয়। অডিওতে শোনা যায়, বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করছেন বীরভূম জেলার প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেই গালমন্দের বহর এমন পর্যায়ে যে কান পাতা দায়। শুধু সেই পুলিশ অফিসার নয়, ফোনে গালাগালির সময় তাঁর স্ত্রী এবং মায়ের সম্পর্কেও নোংরা কথা বলেন কেষ্ট যা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয় গোটা রাজ্যে। আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে অনুব্রতের বিরুদ্ধে বেশ কয়েক’টি ধারায় মামলা রুজু করা হয়। ভাইরাল অডিয়ো ক্লিপ-কাণ্ড নিয়ে শোরগোল প়ড়তেই শুক্রবার দুপুরে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিল তৃণমূল। চাপের মুখে শেষমেশ পুলিশের কাছে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের ‘দোর্দণ্ডপ্রতাপ’ তৃণমূল নেতা ক্ষমা চাওয়ার চিঠিতে লিখেছেন, ‘‘আমার ওই কথাগুলো বলা উচিত হয়নি। আমি দুঃখিত।’’

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *